ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের

মার্কিন আইন প্রণেতাদের তাইওয়ান সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করেছে এশিয়ার পরাশক্তি চীন। বেইজিংয়ের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দ্বীপটির স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে যোগাযোগ করা মানে আগুন নিয়ে খেলা করা।


বুধবার (১০ নভেম্বর) তাইওয়ান ইস্যুতে জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সংবাদ সম্মেলনে বলেছেন, তাইওয়ানের স্বাধীনতা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা মানে বিপজ্জনক খেলা। এতে নিজেরাই পুড়ে যাবে।


যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল স্থানীয় সময় মঙ্গলবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর একটি নৌবাহিনীর বোয়িং সি-৪০এ সামরিক বিমানে তাইপে পৌঁছান। বিমানবন্দরে কিছুক্ষণ থাকার পর বিমানটি ওকিনাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।


উল্লেখ্য, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের স্বজনপ্রীতি নিয়ে চীনা সামরিক বাহিনীর পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে। তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি করে এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছেন মুখপাত্র ডান কেফেই।

ads
ads
ads

Our Facebook Page

↑